News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাকারজলা বিধানসভায় আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ডিজি-র কাছে স্মারকলিপি প্রদান
Image

টাকারজলা বিধানসভায় আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ডিজি-র কাছে স্মারকলিপি প্রদান

আগরতলা, ১৫ মে: টাকারজলা বিধানসভা এলাকায় ক্রমবর্ধমান অশান্তি, বোমা হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং রাজনৈতিক হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার পুলিশ হেডকোয়ার্টারে রাজ্য পুলিশের মহাপরিচালক (ডি.জি) অনুরাগ ধনকরের নিকট স্মারকলিপি প্রদান করেন বিধায়ক বিশ্বজিৎ কলই এবং ওয়াইটিএফ সভাপতি তথা এমডিসি সুরজ দেববর্মা।

সুরজ দেববর্মা বলেন, টিটিএএডিসি সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে জম্পুইজলা ও টাকারজলা এলাকায় একাধিক সহিংস ঘটনার সৃষ্টি হয়েছে। বোমা নিক্ষেপ, গুলিচালনা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়।

স্মারকলিপিতে ১০ এপ্রিলের একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, টিটিএএডিসি নির্বাচনের সময় বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়ির সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় টিপরা মথা সমর্থকদের উপর হামলা চালানো হয় এবং ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। এমনকি সিপাহিজলা জেলার পুলিশ সুপারও আহত হয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

এছাড়াও ৯ মে রাতে জম্পুইজলা ও টাকারজলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বোমা হামলার ঘটনাও স্মারকলিপিতে তুলে ধরা হয়। তিপরা মথা কর্মীদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। ওয়াইটিএফ সদস্য বকুল দেববর্মার উপর গুলিচালনার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

সুরজ দেববর্মা অভিযোগ করে বলেন, একাধিক অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। এই পরিস্থিতিতে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরপেক্ষ তদন্ত এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের সক্রিয় ভূমিকা গ্রহণের দাবি জানানো হয় ডি.জি.-র কাছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top