News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে যুব কংগ্রেসের বিক্ষোভ
Image

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে যুব কংগ্রেসের বিক্ষোভ

উদয়পুর, ১৫ মে : দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফল প্রকাশে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে সরব হল উদয়পুর জেলা যুব কংগ্রেস। শুক্রবার দুপুরে উদয়পুর শহরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা-কর্মীরা।

এদিন উদয়পুর শহরের প্রধান সড়কে অবস্থিত জেলা কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হন। বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীরা অভিযোগ করেন, নিট পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র সরকার ছেলেখেলা করছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের ছাত্র সমাজের মধ্যে চরম অনিশ্চয়তা ও ক্ষোভ তৈরি হয়েছে বলেও দাবি করেন তাঁরা।

বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, এই ঘটনার পূর্ণ দায় স্বীকার করে অবিলম্বে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি, প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয়।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য জেলা কংগ্রেস ভবনের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাঁদের প্রতিবাদ কর্মসূচি পালন করেন। যদিও বিক্ষোভ মঞ্চ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বক্তারা।

এদিন কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানায়, ছাত্র-ছাত্রীদের ন্যায্য বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং এই দুর্নীতির সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন আরও বৃহত্তর আকারে চলবে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top