News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশুসন্তানসহ গৃহবধূ নিখোঁজ, থানায় অভিযোগ
Image

শিশুসন্তানসহ গৃহবধূ নিখোঁজ, থানায় অভিযোগ

শান্তিরবাজার, ১৪ মে: বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে চার বছরের শিশুসন্তানসহ রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মনু এলাকার মনুপাথর অঞ্চলে। নিখোঁজ গৃহবধূর নাম তেজি দেববর্মা (২৩)। তাঁর বাড়ি মনু ভিলেজের অন্তর্গত কালাপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে তিনি তাঁর চার বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে মনাইপাথরে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু রাত হয়ে গেলেও তিনি স্বামীর বাড়িতে পৌঁছাননি। এরপর থেকেই উদ্বেগ ছড়িয়ে পড়ে দুই পরিবারে।

পরিবারের সদস্যরা রাতভর আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। কিন্তু কোথাও মা ও শিশুর সন্ধান না মেলায় শেষ পর্যন্ত  বীরচন্দ্রমনু মনপাথর আউটপোস্টে একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়।

তেজি দেববর্মার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। সঙ্গে চার বছরের শিশুসন্তান থাকায় পরিবারের উৎকণ্ঠা আরও বেড়েছে। দিনদুপুরে মা ও শিশুর এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে রহস্য ও ধোঁয়াশা।

পুলিশ নিখোঁজ ডায়েরি গ্রহণ করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন থানায় বার্তা পাঠিয়ে খোঁজখবর চালানো হচ্ছে। কোনও সহৃদয় ব্যক্তি মা ও শিশুর সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ৬৯০৯৮৮২৭৩৭।

তেজি দেববর্মা স্বেচ্ছায় কোথাও চলে গেছেন, নাকি কোনও অঘটনের শিকার হয়েছেন—তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার ও পুলিশ। এখন মা ও শিশুর নিরাপদে ফিরে আসার অপেক্ষায় দুই পরিবার।

Releated Posts

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিশ্রামগঞ্জে বলেরো পিকআপ ও মারুতি অল্টোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪ 

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৮ জুন: ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ান বাজার ইটভাট্টা এলাকায়।…

ByByReshmi Debnath Jun 29, 2026

বাঙালী মহিলা সমাজের একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, নারীর অধিকার রক্ষায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৮ জুন: বাঙালী মহিলা সমাজের উদ্যোগে রবিবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ের হলঘরে একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top