News Flash

  • Home
  • প্রধান খবর
  • চমক বিজেপির, বিধানসভার স্পিকার পদে প্রথমবারের বিধায়ক রথীন্দ্র বসুকে প্রার্থী ঘোষণা
Image

চমক বিজেপির, বিধানসভার স্পিকার পদে প্রথমবারের বিধায়ক রথীন্দ্র বসুকে প্রার্থী ঘোষণা

কলকাতা, ১৪ মে( আইএএনএস) : পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদে বিজেপির প্রার্থী নির্বাচন ঘিরে জল্পনার মাঝে বড় চমক দিল রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার বিধানসভার নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, স্পিকার পদের জন্য বিজেপির প্রার্থী হচ্ছেন প্রথমবারের বিধায়ক রথীন্দ্র বসু।

এর আগে মনে করা হচ্ছিল, দীর্ঘ বিধানসভা অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ বিজেপি বিধায়ক তাপস রায়-কেই স্থায়ী স্পিকার করা হতে পারে। বর্তমানে তিনিই নবগঠিত বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাচ্ছেন।

কিন্তু সব জল্পনায় জল ঢেলে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুর নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, “কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রী রথীন্দ্র বসুকে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার পদের জন্য আমাদের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আশা করি সব পক্ষ তাঁর প্রার্থিতাকে সমর্থন করবে এবং তিনি সর্বসম্মতভাবে নির্বাচিত হবেন।”

তৃণমূল কংগ্রেস-সহ অন্য কোনও বিরোধী দল যদি স্পিকার পদের জন্য আলাদা প্রার্থী না দেয়, তাহলে রথীন্দ্র বসুই সর্বসম্মতভাবে নির্বাচিত হবেন। সেক্ষেত্রে উত্তরবঙ্গের কোনও বিধানসভা কেন্দ্র থেকে তিনিই হবেন প্রথম স্পিকার।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে-কে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়ে জয়ী হন রথীন্দ্র বসু।

প্রার্থী ঘোষণার পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, “দলের অনুগত ও বিশ্বস্ত কর্মী হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ দক্ষতার সঙ্গে পালন করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেসের শাসনকালে বিধানসভায় বিরোধীদের কথা বলার সুযোগ ছিল না। বিজেপি সেই রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী।”

বর্তমানে বিজেপির রাজ্য সহ-সভাপতি রথীন্দ্র বসু দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে দলের সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৯ সালের পর থেকে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বর্তমানে তিনি দলের উত্তরবঙ্গ বিভাগের আহ্বায়কও।

যদিও সংসদীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা নেই, তবে তিনি দক্ষ বক্তা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে বিজেপি এবং আরএসএস-এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top