News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • তৃতীয়বারের জন্য অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকার, আজ শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা
Image

তৃতীয়বারের জন্য অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকার, আজ শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস) : অসমে টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ায় সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও চারজন মন্ত্রীও এদিন শপথ নেবেন। এদের মধ্যে বিজেপির তরফে রয়েছেন রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ। শরিক দল অসম গণ পরিষদের তরফে শপথ নেবেন অতুল বরা এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্টের তরফে চরণ বোরো। অন্যদিকে বিজেপির বর্ষীয়ান নেতা রঞ্জিত কুমার দাসকে বিধানসভার স্পিকার পদের জন্য এনডিএ প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

এবার নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। একইসঙ্গে অসমে এটি বিজেপি নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি, অসম গণ পরিষদ এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট জোট ১২৬ আসনের বিধানসভায় মোট ১০২টি আসনে জয়লাভ করে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। এজিপি ও বিপিএফ পেয়েছে ১০টি করে আসন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই গুয়াহাটিতে পৌঁছাতে শুরু করেছেন এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, “অসমে মানুষের আস্থা এবং মা কামাখ্যা দেবীর আশীর্বাদেই এনডিএ হ্যাটট্রিক করেছে। প্রধানমন্ত্রী মোদী এবং হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম আরও উন্নতির পথে এগিয়ে যাবে।”

অন্যদিকে প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, “রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের কথা ভাবা হয়, তাহলে গোটা অঞ্চলের উন্নয়ন সম্ভব।”

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা গুয়াহাটিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top