News Flash

  • Home
  • দেশ
  • সোমনাথে ‘অমৃত মহোৎসব’-এ প্রধানমন্ত্রী মোদি, ঐতিহাসিক অনুষ্ঠানে জনসমুদ্র
Image

সোমনাথে ‘অমৃত মহোৎসব’-এ প্রধানমন্ত্রী মোদি, ঐতিহাসিক অনুষ্ঠানে জনসমুদ্র

গির সোমনাথ, ১১ মে (আইএএনএস) : গুজরাটের গির সোমনাথ জেলায় সোমবার অনুষ্ঠিত ‘সোমনাথ অমৃত মহোৎসব’-এ অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দিরের পুনর্গঠন ও ১৯৫১ সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ-এর হাত ধরে উদ্বোধনের স্মৃতিকে কেন্দ্র করেই এদিনের উদযাপন।

রবিবার রাতে গুজরাটে পৌঁছে জামনগরে রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে সেখান থেকে সোমনাথে এসে প্রথমে একটি বর্ণাঢ্য রোড শো করেন তিনি। রোড শোয়ে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী।

হেলিপ্যাড থেকে মন্দির সংলগ্ন বীর হামিরজি সার্কেল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সমর্থকদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা। বিভিন্ন রাজ্য, এমনকি পশ্চিমবঙ্গ থেকেও আগত শিল্পীরা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করেন।

পরে সোমনাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দেশের ১১টি পবিত্র তীর্থস্থান থেকে আনা জল দিয়ে সম্পন্ন হয় ‘কুম্ভাভিষেক’ অনুষ্ঠান। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ভক্তিমূলক প্রার্থনার মধ্য দিয়ে ধ্বজারোহণ ও বিভিন্ন ধর্মীয় আচার পালিত হয়।

প্রধানমন্ত্রী মন্দিরে ‘জল অভিষেক’, ‘ধ্বজাপূজা’ ও ‘মহাপূজা’-য় অংশ নেন। অনুষ্ঠান চলাকালীন হেলিকপ্টার থেকে মন্দিরের উপর ফুলের পাপড়িও বর্ষণ করা হয়।

এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে গোটা মন্দির চত্বরকে বর্ণিলভাবে সাজানো হয়েছিল। দেশ-বিদেশ থেকে আগত বহু ভক্ত ও বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

আরব সাগরের তীরে প্রভাস পাটনে অবস্থিত সোমনাথ মন্দির হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত। স্বাধীনতার পর পুনর্নির্মিত মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবারের এই মহোৎসবের আয়োজন করা হয়েছে।

দিনের পরে সোমনাথের সদ্ভাবনা ময়দানে একটি জনসভায় ভাষণ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top