News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোমনাথে প্রধানমন্ত্রী মোদির রোড শোয়ে জনজোয়ার, ৭৫ বছর পূর্তিতে ‘সোমনাথ অমৃত মহোৎসব’-এ যোগ
Image

সোমনাথে প্রধানমন্ত্রী মোদির রোড শোয়ে জনজোয়ার, ৭৫ বছর পূর্তিতে ‘সোমনাথ অমৃত মহোৎসব’-এ যোগ

গির সোমনাথ, ১১ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার গুজরাটের সোমনাথে পৌঁছতেই তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন হাজার হাজার মানুষ। ‘সোমনাথ অমৃত মহোৎসব’-এ অংশ নিতে এসে শহরে রোড শো করেন প্রধানমন্ত্রী। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষ তেরঙ্গা ও বিজেপির পতাকা নেড়ে তাকে স্বাগত জানান। অনেকেই ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত ছিলেন।

সোমনাথ মন্দির পুনর্নির্মাণ ও উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শহরে পৌঁছনোর আগেই গোটা এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রোড শোর রুটজুড়ে জাতীয় পতাকা ও বিজেপির পতাকায় সেজে ওঠে শহর, তৈরি হয় উৎসবের আবহ।

এদিন প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে পুজো অর্চনা করবেন এবং গির সোমনাথ ও ভাদোদরা জেলায় একাধিক ধর্মীয়, প্রশাসনিক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, তিনি ‘বিশেষ মহাপূজা’, ‘কুম্ভাভিষেক’ ও ‘ধ্বজারোহণ’ অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়াও সোমনাথ মন্দির পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট ও স্মারক মুদ্রাও প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ভারতীয় বায়ুসেনার ‘সূর্য কিরণ অ্যারোবেটিক টিম’-এর বিশেষ বিমান প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। ছ’টি এমকে ১৩২ যুদ্ধবিমান সোমনাথ মন্দিরের আকাশে একাধিক কসরত প্রদর্শন করবে বলে জানা গেছে। ঐতিহ্য, দেশাত্মবোধ এবং বায়ুসেনার দক্ষতার মেলবন্ধনে এই প্রদর্শনী বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

সোমনাথ অমৃত মহোৎসবে দেশ-বিদেশ থেকে বহু ভক্ত, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিত্বের সমাগম ঘটেছে। ঐতিহাসিক এই মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর উদযাপনকে ঘিরে গোটা গুজরাটে উৎসবের আবহ তৈরি হয়েছে।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top