News Flash

Image

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী গৃহবধূ

আগরতলা, ৯ মে: সাতসকালে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর ক্যাম্পের মাঠ সংলগ্ন এলাকায়। পারিবারিক অশান্তির জেরে শরীরে কেরোসিন ঢেলে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ শিলা সাহা (৫০) তিনি তেলিয়ামুড়া শহরের ব্যবসায়ী লক্ষন সাহার স্ত্রী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে খবর, শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ নিজ বাড়ির বারান্দায় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হন শিলা সাহা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

স্বামী লক্ষন সাহা জানান, এর আগেও পারিবারিক অশান্তির জেরে তিনি একবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।

তিনি আরও জানান, পুত্রবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বিষয়টি একাধিকবার থানাতেও গড়িয়েছিল। পরিস্থিতির জেরে ছেলে প্রণব সাহা ও পুত্রবধূ বর্তমানে শান্তিনগরের নিজ বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়াবাড়িতে বসবাস করছেন।

ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় শিলা সাহাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top