News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় কমলা সতর্কতা: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের
Image

ত্রিপুরায় কমলা সতর্কতা: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী দুই দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৌসম বিভাগ জানিয়েছে, রাজ্যের একাধিক এলাকায় মাঝারি থেকে প্রবল বজ্রঝড়, বিদ্যুৎ চমকানো, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, বিশেষ করে খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় আবহাওয়ার প্রভাব বেশি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুই জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ওই সতর্কতা ২৯ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। নীচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা থাকায় সেসব এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যও প্রস্তুতি রাখা হয়েছে।

অন্যদিকে, রাজ্যের বাকি অংশে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেখানে বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকলেও প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, প্রাক-বর্ষার সময় এ ধরনের আবহাওয়া অস্বাভাবিক নয়, তবে এবারের ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের তীব্রতা বেশি হতে পারে। তাই সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়া, খোলা জায়গা এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, কমলা সতকর্তা ঘিরে আগামী দু’দিন অস্থির আবহাওয়ার মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top