News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার
Image

বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৭ এপ্রিল : গতকাল গভীর রাতে সোনামুড়া থানাধীন চারটি কুলুবাড়ি, এনসিনগর, দুর্গাপুর এবং শ্রীমন্তপুর ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গভীর জঙ্গল এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ।

জানা গিয়েছে, ওই অভিযানে অংশ নেয় বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়নের জওয়ান এবং সোনামুড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩৩ কেজি শুকনো গাঁজা, ১৩০ বোতল নেশাজাতীয় এসকফ সিরাপ এবং প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেট।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই মাদকদ্রব্যগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী জঙ্গলে মজুত করে রাখা হয়েছিল। তবে সময়মতো নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পাচারচক্রের এই চোরা চালান ভেস্তে যায়।

এ বিষয়ে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে আট লক্ষ টাকা। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top