News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় ২০২৭ আদমশুমারি উপলক্ষে রাজ্যস্তরের কর্মশালা, ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা
Image

আগরতলায় ২০২৭ আদমশুমারি উপলক্ষে রাজ্যস্তরের কর্মশালা, ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা

আগরতলা, ২৭ এপ্রিল: প্রজ্ঞা ভবনে ২০২৭ সালের আদমশুমারির প্রথম পর্যায়ের প্রস্তুতি নিয়ে একদিনের রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরার ডিরেক্টর অব সেনসাস অপারেশন (ডিসিও) রতন বিশ্বাস, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার-এর ডেপুটি রেজিস্ট্রার জেনারেল সুভাষ দাসগুপ্ত সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল রাজ্যে জনগণনার প্রথম পর্যায় কীভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে, তার বিস্তারিত পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করা। সভায় রাজ্যের সব জেলার ডিএম, এডিএম, এসডিএম সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, এবারের জনগণনায় প্রায় ১১ হাজার কর্মী নিয়োজিত থাকবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ের কাজ শুরু হবে আগামী ১৭ জুলাই থেকে, যা চলবে ৩১ জুলাই পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্যায় শুরু হবে ১ আগস্ট থেকে এবং তা চলবে ৩০ আগস্ট পর্যন্ত, মোট ৪৫ দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে।

কর্মশালায় বাড়ির তালিকাভুক্তি ও হাউজিং সেনসাস সংক্রান্ত প্রথম পর্যায়ের কাজ, জনগণনার সামগ্রিক প্রক্রিয়া, প্রশ্নপত্রের কাঠামো এবং ডিজিটাল টুলস ব্যবহারের বিষয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ, অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্ব-গণনার পদ্ধতি নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

রাজ্যে জনগণনা সংক্রান্ত কাজের অগ্রগতি, কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, তহবিল বিতরণ, ইউটিলাইজেশন সার্টিফিকেট এবং বিভিন্ন স্তরের কর্মীদের ভূমিকা নিয়েও পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে কাজের সম্ভাব্য চ্যালেঞ্জ, আন্তঃসংস্থা সমন্বয় এবং জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রমের ওপরও জোর দেওয়া হয়।

সরকারি সূত্রে জানা গেছে, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবারের জনগণনাকে আরও নির্ভুল, স্বচ্ছ এবং দ্রুত সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Releated Posts

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top