News Flash

  • Home
  • প্রধান খবর
  • জগতদলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ নির্বাচন কমিশনের
Image

জগতদলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার জগতদলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সোমবার কমিশন রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে, ঘটনায় জড়িত সকলকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। রবিবার রাতে এই সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ১১টা নাগাদ জগতদলে তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে বোমা বিস্ফোরণও ঘটে। এতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) এক জওয়ান আহত হন। এই ঘটনায় বিস্তারিত রিপোর্টও চেয়েছে নির্বাচন কমিশন।

রবিবার রাতে স্থানীয় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং জগতদল থানায় অভিযোগ দায়ের করতে যান। সেই সময় থানার সামনে প্রায় ২০০ তৃণমূল সমর্থক জড়ো হন। প্রথমে বচসা এবং পরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে, যার ফলে সিএপিএফ জওয়ান আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সিএপিএফ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী মোতায়েন করা হয়।

এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন— কৌশিক দাস, সিকান্দর প্রসাদ, গোপাল রাউত এবং শ্যামদেব শ’। আরও কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে কমিশন।

একই সঙ্গে ওই এলাকায় রাজ্য পুলিশ ও সিএপিএফ-কে লাগাতার টহলদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়।

উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল রাজ্যের ছয়টি জেলায় ছড়িয়ে থাকা ১৪২টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হবে, যার মধ্যে উত্তর ২৪ পরগনা ও কলকাতাও রয়েছে। ফল ঘোষণা হবে ৪ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা প্রথম দফার তুলনায় আরও কড়া ও সুরক্ষিত।

src/rad

Releated Posts

‘দিদির গুন্ডাদের ভয় পাবেন না’, বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে শেষ দিনের প্রচারে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার…

ByByNews Desk Apr 27, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখছে ভারত, উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ জোরদার: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে ভারত এবং উপসাগরীয় দেশগুলির সঙ্গে কূটনৈতিক…

ByByNews Desk Apr 27, 2026

হুগলিতে হামলায় জখম তৃণমূল সাংসদ, ভোটের আগে উত্তেজনা, বিজেপিকে দায়ী করল শাসকদল

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): ভোটের আগে হুগলি জেলায় রাজনৈতিক উত্তেজনা চরমে। আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালী বাগ সোমবার…

ByByNews Desk Apr 27, 2026

‘দিদি বিদায় নিচ্ছেন’, বাংলার সভা থেকে তৃণমূলকে নিশানা অমিত শাহের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top