News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি
Image

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নিজের মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ তিনি এই বিষয়ে আলোকপাত করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে খাদ্যসংস্কৃতি শুধু স্বাদের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতীয় চিজ সেই ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।” তিনি জানান, ব্রাজিলে আয়োজিত একটি আন্তর্জাতিক চিজ প্রতিযোগিতায় ভারতের দুটি চিজ ব্র্যান্ড সম্মানজনক পুরস্কার পেয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে।

তিনি বলেন, “দুগ্ধশিল্পে এখন বড় পরিবর্তন আসছে। ভ্যালু অ্যাডিশনের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী স্বাদ নতুন পরিচিতি পাচ্ছে। আজ ভারতীয় চিজ বিশ্বে নিজের জায়গা করে নিচ্ছে। প্রাতঃরাশ থেকে রাতের খাবার—সব জায়গাতেই ভারতের স্বাদ পৌঁছে যাচ্ছে।”

ভারতের বিভিন্ন প্রান্তের বিশেষ চিজের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের কালারি চীজ, যা ‘কাশ্মীরের মোৎজারেলা’ নামে পরিচিত, বহু প্রজন্ম ধরে গুজ্জর-বাকারওয়াল সম্প্রদায় তৈরি করে আসছে।

তিনি আরও উল্লেখ করেন ছুরপি—যা সিকিম, অরুণাচল প্রদেশ ও লাদাখে ইয়াকের দুধ থেকে তৈরি হয়। “এর স্বাদে পাহাড়ের সরলতা ও কোমলতা ধরা পড়ে,” বলেন তিনি।

এছাড়া মহারাষ্ট্র ও গুজরাটের টপলি নু পনির বা ‘সুরতি চিজ’-এর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমি কয়েকটি উদাহরণই দিলাম, কিন্তু আমাদের দেশের স্বাদের জগৎ অনেক বড়। এখন এই ঐতিহ্য নতুন শক্তি পাচ্ছে। বহু ভারতীয় সংস্থা এই ক্ষেত্রে বিনিয়োগ করছে, আধুনিক প্রযুক্তি ও উন্নত প্যাকেজিংয়ের ফলে পণ্য আন্তর্জাতিক মানে পৌঁছচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “লোকাল থেকে গ্লোবাল হওয়ার পথে ভারতীয় চিজ একটি উজ্জ্বল উদাহরণ। আমি বিশ্বাস করি, ভারতের স্বাদ, ঐতিহ্য ও গুণমান বিশ্ববাসীকে নতুন অভিজ্ঞতা দেবে এবং ভারতের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলবে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top