News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছবিমুড়া পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দখলের দাবি তিপরা মথার, উত্তেজনা
Image

ছবিমুড়া পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দখলের দাবি তিপরা মথার, উত্তেজনা

আগরতলা, ২৫ এপ্রিল : রাজ্য পর্যটন দপ্তরের অধীনস্থ ছবিমুড়া পর্যটন কেন্দ্রকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। আজ মথার কর্মীরা ছবিমুড়ার মূল ফটকে তালা ঝুলিয়ে দখলদারীর দাবি জানিয়েছেন। যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পর্যটন পরিষেবা। তাদের স্পষ্ট কথা, ছবিমুড়ায় বিজেপির দখলদারি আর চলবে না। এখন থেকে নিয়ন্ত্রণ থাকবে মথার হাতে।

জানা গেছে, গত ১৭ এপ্রিল এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় ভিলেজ কমিটি ও একাধিক প্রতিষ্ঠানের দখল নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ছবিমুড়া পর্যটন কেন্দ্র দখলের অভিযোগ ওঠে তিপ্রা মথা সমর্থকদের বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপি সরকার গঠনের পর থেকে সহায়ক দলের কর্মীরাই ছবিমুড়া পর্যটন কেন্দ্রটির দেখভাল করে আসছিল। এতদিন অমরপুর মহকুমা শাসকের তত্ত্বাবধানে পর্যটকদের পরিষেবা প্রদান করা হচ্ছিল। কিন্তু এডিসিতে দ্বিতীয়বারের মতো মথা ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে অভিযোগ।

শনিবার সকালে মথা দলের কর্মীরা ছবিমুড়ার মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বীরগঞ্জ থানার পুলিশ। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন পূর্বতন পরিচালনায় যুক্ত সদস্যরাও। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়। পরে তিপরা মথা কর্মীরা মহকুমা শাসকের কাছে চাবি হস্তান্তরের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করে স্থান ত্যাগ করেন। তবে দলীয় কর্মীরা জানিয়েছেন, আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ছবিমুড়া পর্যটকদের জন্য বন্ধ থাকবে।

এই ঘটনায় পর্যটন কেন্দ্রটির ভবিষ্যৎ এবং স্বাভাবিক পরিষেবা কবে পুনরায় চালু হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে চলা ছবিমুড়ার প্রশাসনিক সমস্যার সমাধান কবে হবে, তা নিয়েও অনিশ্চয়তা বাড়ছে।

Releated Posts

৬৪ লাখ টাকা উদ্ধারকাণ্ডে ডিএফও-র সরকারি আবাসনে ভিজিল্যান্সের হানা

বিলোনিয়া,২৫ এপ্রিল: আগরতলা রেলস্টেশনে ৬৪ লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় এবার দক্ষিণ জেলার বন আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াগের বিলোনিয়াস্থিত…

ByByReshmi Debnath Apr 25, 2026

তীব্র দাবদাহে স্বস্তির ঠিকানা, মেলাঘরে কাজী মহাসিনের ভেজালহীন আখের রস ও ডাবের কদর

মেলাঘর, ২৫ এপ্রিল: তীব্র দাবদাহে নাজেহাল জনজীবন। প্রখর রোদ আর অসহনীয় গরমে যখন মানুষ স্বস্তির খোঁজে ছুটছে, ঠিক…

ByByReshmi Debnath Apr 25, 2026

মাটি ধ্বসে চাপা পড়ে মৃত্যু দিনমজুরের

আগরতলা, ২৫ এপ্রিল : মাটি ধ্বসে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমজীবী ব্যক্তির। মৃতের নাম রতন ভৌমিক…

ByByTaniya Chakraborty Apr 25, 2026

এডিসি নির্বাচনের ফলাফল পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ এপ্রিল: এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে দলীয় কার্যালয়ে প্রার্থী ও নির্বাচনী দায়িত্বে…

ByByTaniya Chakraborty Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top