News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেলাঘরে অটো শ্রমিকদের তিন ঘণ্টার পথ অবরোধ, ওসির হস্তক্ষেপে স্বাভাবিক যান চলাচল
Image

মেলাঘরে অটো শ্রমিকদের তিন ঘণ্টার পথ অবরোধ, ওসির হস্তক্ষেপে স্বাভাবিক যান চলাচল

মেলাঘর, ২৫ এপ্রিল: বিএমএস-এর কিছু সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকালে মেলাঘর থেকে উরমাই সড়কে তিন ঘণ্টাব্যাপী পথ অবরোধে সামিল হন অটো শ্রমিকরা। সকাল থেকেই পচার মারঘাট সমর সেতু এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, সকাল ঠিক ৮টা নাগাদ শতাধিক অটো শ্রমিক নিজেদের অটো রাস্তার উপর দাঁড় করিয়ে অবরোধ শুরু করেন। এর ফলে ব্যস্ত সময়ে সড়কের দু’পাশে আটকে পড়ে অসংখ্য ছোট-বড় যানবাহন। অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া— সকলেই চরম দুর্ভোগের শিকার হন।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ। প্রায় তিন ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণরূপে স্তব্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরবর্তীতে মেলাঘর থানার ওসি নিজে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের দাবি-দাওয়া খতিয়ে দেখা এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অটো শ্রমিকরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় এলকার যান চলাচল।

Releated Posts

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top