News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজারে জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা, আহত যুবক
Image

শান্তিরবাজারে জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা, আহত যুবক

শান্তিরবাজার, ২৫ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কে এক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। শুক্রবার গভীর রাত, আনুমানিক ১টা ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ অনুযায়ী, শান্তিরবাজার দমকল বাহিনীর কাছে খবর আসে যে, টিআর-০৮ এইচ ৫২১৩ নম্বরের একটি বাইকসহ এক যুবক রাস্তার পাশে পড়ে রয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। সেখান থেকে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, আর কে গঞ্জ শান্তাফা স্কুলে আয়োজিত বৈশাখী মেলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। আহত যুবকের নাম অনুপম সরকার। তিনি বেতাগা বিকির্ন বৈদ্য পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top