News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনমালায় বাল্যবিবাহ রোধ ও নেশামুক্ত সমাজ গঠনের ডাক, সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
Image

কাঞ্চনমালায় বাল্যবিবাহ রোধ ও নেশামুক্ত সমাজ গঠনের ডাক, সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আগরতলা, ২৪ এপ্রিল: বাল্যবিবাহ রোধ এবং নেশামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাঞ্চনমালায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কাঞ্চনমালা বাজার সংলগ্ন কমিউনিটি হল প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সাংবাদিক সমরজীৎ চৌধুরীর উদ্যোগে এবং কাঞ্চনমালা গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।

সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা, রাজ্য পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, সাংবাদিক ও উদ্যোক্তা সমরজীৎ চৌধুরী এবং কাঞ্চনমালা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি পিন্টু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য বিকাশ দাস ও মিতা দাসসহ কাঞ্চনমালা এসবি স্কুল এবং লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

সভায় বক্তারা বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া বার্তা দেন। ঝর্না দেববর্মা ও মনচাক ইপ্পার তাদের বক্তব্যে বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ হলেও অসচেতনতার কারণে সমাজে এখনও এর প্রবণতা রয়ে গেছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরাই দায়িত্ব এড়িয়ে সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। তারা সতর্ক করে জানান, বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নেশামুক্ত সমাজ গঠনের প্রসঙ্গেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, বর্তমান যুবসমাজের একটি বড় অংশ নেশার কবলে পড়ে বিপথগামী হচ্ছে এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি নেশা সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

সবশেষে, উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বাল্যবিবাহ ও নেশার ক্ষতিকর দিক থেকে দূরে থেকে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘটে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top