News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রাপুরে যৌথ অভিযানে বাংলাদেশি নাগরিক আটক, তদন্তে পুলিশ
Image

যাত্রাপুরে যৌথ অভিযানে বাংলাদেশি নাগরিক আটক, তদন্তে পুলিশ

যাত্রাপুর, ২৪ এপ্রিল: ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হলো যাত্রাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে থানা এলাকার কে কে নগর এলাকা থেকে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ আব্দুল বাতেন। তার বাবার নাম কালা মিয়া এবং তার বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকায়।
এই অভিযানে যাত্রাপুর থানার পুলিশের পাশাপাশি বিএসএফের যৌথ দল অংশ নেয়। অভিযানে উপস্থিত ছিলেন থানার ওসি পার্থ নাথ ভৌমিক, এসআই বিজয় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশকর্মী এবং টিএসআর জওয়ানরা।

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ খতিয়ে দেখছে, কীভাবে এবং কী কারণে তিনি ভারতে প্রবেশ করেছেন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top