News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এফিডেভিটে তথ্য গোপনের অভিযোগে মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে আদালতে মামলা বীরজিৎ সিনহার
Image

এফিডেভিটে তথ্য গোপনের অভিযোগে মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে আদালতে মামলা বীরজিৎ সিনহার

আগরতলা, ২৪ এপ্রিল: কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা মন্ত্রী টিংকু রায়-এর বিরুদ্ধে ঊনকোটি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে একটি মামলা দায়ের করেছেন।

বীরজিৎ সিনহার অভিযোগ, নির্বাচনের সময় জমা দেওয়া বাধ্যতামূলক এফিডেভিটে মন্ত্রী টিংকু রায় তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার তথ্য গোপন করেছেন। তাঁর দাবি, এই ধরনের তথ্য গোপন করা নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল এবং গণতান্ত্রিক স্বচ্ছতার পরিপন্থী। এই মামলাটি সিজেএম আদালতে পেশ করেন আইনজীবী নরসিংহ দাস, তাঁকে সহায়তা করেন যুব কংগ্রেস নেতা তথা আইনজীবী পুজন বিশ্বাস।

আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরজিৎ সিনহা বলেন, অতীতে একই ধরনের ঘটনায় নির্বাচিত প্রতিনিধিদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাঁর মতে, ফৌজদারি তথ্য গোপন করা শুধুমাত্র একটি কারিগরি ত্রুটি নয়, এটি নির্বাচনী স্বচ্ছতার মূল ভিত্তিকেই আঘাত করে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা খতিয়ে দেখবে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top