News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি ফল ঘোষণার পর শিলাছড়িতে উত্তেজনা, আক্রান্ত বিজেপি কর্মীরা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজীব
Image

এডিসি ফল ঘোষণার পর শিলাছড়িতে উত্তেজনা, আক্রান্ত বিজেপি কর্মীরা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজীব

আগরতলা, ২২ এপ্রিল : এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর দক্ষিণ ত্রিপুরার ২৮ শিলাছড়ি মনুবনকুল কেন্দ্রে মথা কর্মীদের হামলার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় বিজেপির একাধিক কর্মী আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর যেভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের হিংসার কোনও স্থান নেই। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং প্রশাসনের কাছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানান।

অন্যদিকে, এই অভিযোগ নিয়ে তিপ্রামথা দলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top