News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রাহকের অভিযোগে বসুন্ধরা জুয়েলার্সে হানা, মিলল অনিয়ম
Image

গ্রাহকের অভিযোগে বসুন্ধরা জুয়েলার্সে হানা, মিলল অনিয়ম

আগরতলা, ২২ এপ্রিল : ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বসুন্ধরা জুয়েলার্সে হঠাৎ অভিযান চালাল লিগ্যাল মেট্রোলজি দপ্তর। এই অভিযানে গিয়ে একাধিক অনিয়মের সন্ধান পান দপ্তরের আধিকারিকরা। দোকানে ব্যবহৃত তিনটি ওজন মাপার মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সোনা-রুপোর গয়না বিক্রির ক্ষেত্রে ওজনের অনিয়ম নিয়ে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন হঠাৎ করে দোকানে পৌঁছে তদন্ত শুরু করেন আধিকারিকরা। ওই দোকানে ব্যবহৃত তিনটি ওজন মাপার মেশিনের বৈধতার মেয়াদ এক বছরেরও বেশি সময় ধরে উত্তীর্ণ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর এসব মেশিন যাচাই ও সিলমোহর করা বাধ্যতামূলক হলেও তা করা হয়নি। ফলে ওই তিনটি মেশিনই সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়।

এক আধিকারিক জানান, ভোক্তাদের অভিযোগ পাওয়ার পরেই আমরা পরিদর্শনে গিয়েছি। সেখানে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে। দোকান কর্তৃপক্ষকে দ্রুত মেশিনগুলো পুনরায় যাচাই করানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দপ্তর।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top