News Flash

  • Home
  • প্রধান খবর
  • খাড়গে ‘সন্ত্রাসী’ ও ‘সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরতা’র পার্থক্য বোঝেন না: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন
Image

খাড়গে ‘সন্ত্রাসী’ ও ‘সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরতা’র পার্থক্য বোঝেন না: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

বিডার (কর্ণাটক), ২২ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন মন্তব্য করলেন, তিনি নাকি ‘সন্ত্রাসী’ এবং ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরতা’র মধ্যে পার্থক্য করতে পারেন না।

কর্ণাটকের বিডারে শ্রী চন্নবাসবাশ্রমে হিরেমঠ প্রতিষ্ঠান-এর ড. বাসবলিঙ্গ পট্টদেবরু মহাস্বামিজির অমৃত মহোৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, খাড়গের উপস্থিতিতেই এই মন্তব্য করেন উপরাষ্ট্রপতি।

রাধাকৃষ্ণন বলেন, “আমাদের খাড়গে জির সঙ্গে আমার সামান্য মতপার্থক্য আছে। কখনও কখনও মনে হয় তিনি সাদা-কালোর পার্থক্য করতে পারেন না, আবার কখনও সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরতার মধ্যে পার্থক্য করতে পারেন না। তবে তিনি আমার খুব ভালো বন্ধু।”

প্রসঙ্গত, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগে এআইএডিএমকে-বিজেপি জোটকে আক্রমণ করতে গিয়ে খাড়গে এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়।

পরে খাড়গে স্পষ্ট করেন, তিনি প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসী’ বলতে চাননি, বরং বলতে চেয়েছিলেন যে তিনি মানুষ ও রাজনৈতিক দলগুলিকে ‘ভীতসন্ত্রস্ত’ করছেন।

এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানায়। দলের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের মন্তব্য দেশের ১৪০ কোটি মানুষের ম্যান্ডেটের অপমান।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা বলেন, “প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসী’ বলা অত্যন্ত নিন্দনীয় এবং দেশের মানুষের রায়ের অবমাননা।” তিনি আরও দাবি করেন, আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় কংগ্রেস নেতৃত্ব এ ধরনের মন্তব্য করছে।

এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও খাড়গের সমালোচনা করে বলেন, এই মন্তব্য জনজীবনের মানদণ্ডকে নিচে নামিয়েছে এবং তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top