News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লেলিনের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত সিপিআই(এম) রাজ্য দপ্তরে
Image

লেলিনের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত সিপিআই(এম) রাজ্য দপ্তরে

আগরতলা, ২২ এপ্রিল: যথাযোগ্য মর্যাদার সঙ্গে মহান বিপ্লবী নেতা ভ্লাদিমির ইলিচ লেলিনের ১৫৭তম জন্মবার্ষিকী পালন করল সিপিআই(এম)। এই উপলক্ষে দলের রাজ্য দপ্তরে এক গম্ভীর পরিবেশে আয়োজন করা হয় স্মরণসভা ও পুষ্পার্ঘ্য অর্পণ কর্মসূচির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিশিষ্ট নেতা মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিন লেলিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

দলের বিশিষ্ট নেতা মানিক দে এদিন তাঁর বক্তব্যে লেলিনের জীবনাদর্শ, সমাজতান্ত্রিক চিন্তাধারা এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁরা বলেন, বর্তমান সময়ে লেলিনের আদর্শ অনুসরণ করে সমাজে সাম্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজনীয়। অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

Releated Posts

নালা থেকে নিখোঁজ দিনমজুরের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই : খোয়াই থানাধীন লাঠিবাড়ি কর্মকারপাড়া এলাকায় একটি কাঁচা নালা থেকে এক নিখোঁজ দিনমজুরের মৃতদেহ উদ্ধারকে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top