News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলার বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে রাজ্যপাল, শহরের নিকাশি ব্যবস্থায় জোর
Image

আগরতলার বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে রাজ্যপাল, শহরের নিকাশি ব্যবস্থায় জোর

আগরতলা, ১৬ এপ্রিল: আজ আখাউড়া চেকপোস্ট সংলগ্ন ৮ এমএলডি ক্ষমতাসম্পন্ন স্যুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ সাজু ওয়াহিদ এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডঃ জি. এস. নায়ক।

পরিদর্শন চলাকালীন সংশ্লিষ্ট আধিকারিকরা রাজ্যপালকে প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। প্লান্টটির কার্যপ্রণালী, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, পরিবেশগত গুরুত্ব এবং শহরের বর্জ্য জল ব্যবস্থাপনায় এর ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়। রাজ্যপাল প্লান্টের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এই আধুনিক স্যুয়েজ ট্রিটমেন্ট প্লান্টটি শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আজ আগরতলার বেশ ক’টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন রাজ্যপাল। তার মধ্যে হল আখাউরা পয়ঃনিষ্কাশন শোধনাগার, চান্দিনামুড়ার এমআরএফ স্টেশন সহ ট্রান্সফার স্টেশন ও ঊষা বাজারের জল শোধনাগার ঘুরে দেখলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

পরিদর্শন শেষে রাজ্যপাল প্রকল্পটির অগ্রগতি ও কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে রাজ্যপাল উষা বাজারস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও পরিদর্শন করেন এবং সেখানে বন্যার জল নিষ্কাশন ব্যবস্থাও খতিয়ে দেখেন।

Releated Posts

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top