News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনে চার ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ আজ
Image

এডিসি নির্বাচনে চার ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ আজ

আগরতলা, ১৬ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রেক্ষিতে আজ তিনটি আসনের অন্তর্গত মোট চারটি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। এই ভোট গ্রহন চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এদিনের এই পুণ:ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ছিল। চারটি ভোটকেন্দ্রের ভোটাররা এদিন পুনরায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দান করেছেন।

যেসব ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ হচ্ছে, সেগুলি হল— পেকুয়ারজলা-জন্মেজয়নগর কেন্দ্রের হীরাপুর এস.বি স্কুল, কুলাই-চাম্পাহাওর কেন্দ্রের ভাটিময়দান এস.বি. স্কুল ও রামদেব ঠাকুর পাড়া ভোটকেন্দ্র, এবং মহারানীপুর-তেলিয়ামুড়া কেন্দ্রের নন্দকুমার পাড়া জে.বি স্কুল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top