News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ
Image

হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ

আগরতলা, ১৩ এপ্রিল: দক্ষ তদন্ত ও প্রযুক্তির সহায়তায় বড় সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোট ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এয়ারপোর্ট থানায় আজ মোবাইলগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন পুলিশ আধিকারিকরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, গত কয়েক মাস ধরে থানায় একাধিক মোবাইল হারানো ও চুরির অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ও ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেক ক্ষেত্রেই মোবাইলগুলি অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছিল বা ব্যবহার করা হচ্ছিল, সেখান থেকেও সেগুলি উদ্ধার করা হয়।

মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরাও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় এবং মোবাইল হারিয়ে গেলে দ্রুত থানায় অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়। পুলিশের এই উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও একবার প্রমাণিত হয়েছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top