News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও ভোটগ্রহণ শেষ হওয়ার পর কোনও ধরনের হিংসা, প্রতিশোধমূলক আচরণ বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সকলকে সংযম বজায় রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরি। রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে সকলকে মিলেমিশে থাকার উপর জোর দেন তিনি। তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন, ভোটের গণনা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পাশাপাশি রেজাল্ট ঘোষণার পর অতি-উৎসাহী হয়ে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানোর জন্যও সতর্ক করেন তিনি।

ভোট-পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষ হিংসার রাজনীতি থেকে মুক্তি চায় এবং এ ধরনের রাজনীতির অবসান হওয়াই সময়ের দাবি। শেষে রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে শান্তি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top