News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত
Image

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ, স্কুল চলাকালীন সময়ে কুড়াল হাতে এক ব্যক্তি মধ্যব্রজপুরস্থিত আনন্দমার্গ গ্লোবাল স্কুলে প্রবেশ করে আচমকাই তাণ্ডব চালায়। এই ঘটনায় চরম আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা।

অভিযোগ স্থানীয় সুকান্ত শুক্ল দাস দীর্ঘদিন ধরে ওই স্কুলে অশান্তি সৃষ্টি করে আসছিল। স্কুলের প্রধান শিক্ষক সৌরভ রায় জানিয়েছেন, অভিযুক্ত সুকান্ত শুক্লো দাস নানান অজুহাতে প্রায়ই স্কুলে এসে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েতকেও একাধিকবার জানানো হয়েছে। তবে অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হলেও অভিযুক্ত কোনো কথাই মানছেন না।

সোমবার সকালে হঠাৎ করেই কুড়াল হাতে স্কুলে ঢুকে পড়ে অভিযুক্ত এবং ভাঙচুরসহ ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এতে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা, অনেকেই ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়। শিক্ষক-শিক্ষিকারা কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

অভিযোগ, এতদিন ধরে বিষয়টি জানানো হলেও প্রভাবশালী একজন রাজনৈতিক নেতার মদতের কারণে অভিযুক্তের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে শেষ পর্যন্ত জনমতের চাপে পড়ে
বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত সুকান্ত শুক্ল দাসকে গ্রেফতার করে।
এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। রাজনৈতিক প্রভাবের কারণে আইন প্রয়োগে শিথিলতা দেখা দিলে সাধারণ মানুষের নিরাপত্তা যে চরমভাবে বিঘ্নিত হয়—এই ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ বলে মনে করছেন সচেতন মহল।

এখন সকলের একটাই দাবি—অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।

Releated Posts

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top