News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতায় আজ বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ করবেন স্বরাষ্ট্র মন্ত্রী
Image

কলকাতায় আজ বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ করবেন স্বরাষ্ট্র মন্ত্রী

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আজ কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তেহার বা ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসের শেষের দিকে দুই দফায় অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের আগে এই ইস্তেহারকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে।

বিজেপি সূত্রে জানা গেছে, এই ‘সঙ্কল্প পত্র’-এর মাধ্যমে রাজ্যের উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা তুলে ধরা হবে। এদিন সকালে সামাজিক মাধ্যমে এক পোস্টে অমিত শাহ দাবি করেন, সর্বভারতীয় তৃনমুল কংগ্রেস-এর শাসনে অতিষ্ঠ বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। তিনি লেখেন, “তৃণমূলের ‘সন্ত্রাসের রাজত্ব’ থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্য নিয়েই আজ কলকাতায় বিজেপির ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করব।”

এদিন ইস্তেহার প্রকাশের পর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় একটি জনসভা এবং খড়গপুরে একটি রোড শোতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

অন্যদিকে, শনিবার রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদী মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, পূর্ব বর্ধমানের কাটোয়া এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পরপর তিনটি জনসভায় ভাষণ দেবেন। এরপর ১১ এপ্রিল রাতে দার্জিলিং জেলার শিলিগুড়িতে রাত্রিযাপন করবেন তিনি এবং পরদিন সেখানে একটি রোড শো-তে অংশ নেবেন।

এর আগে বৃহস্পতিবারও পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতে তিনটি নির্বাচনী সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চলতি বছরের ৫ এপ্রিল কোচবিহারে একটি বড় জনসভা দিয়ে রাজ্যে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন নরেন্দ্র মোদী।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ফল প্রকাশ হবে ৪ মে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top