News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসিতে বিজেপি ক্ষমতায় আসলে জনজাতি এলাকার চেহারা বদলে যাবে: মুখ্যমন্ত্রী
Image

এডিসিতে বিজেপি ক্ষমতায় আসলে জনজাতি এলাকার চেহারা বদলে যাবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ হালাহালি-আশারামবাড়ি কেন্দ্রে নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন এডিসিতে বিজেপি ক্ষমতায় আসলে জনজাতি এলাকার চেহারা বদলে যাবে।

আগামী ১২ এপ্রিল সকলকে ভয়মুক্ত থেকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

বেহালাবাড়িতে আয়োজিত এই নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, এডিসিতে এমন নেতৃত্বের দরকার যে গরিবদের সমস্যা বুঝবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের উন্নয়নে সর্বদাই আন্তরিক। গরীবদের সমস্যায় বোঝেন তিনি।

মুখ্যমন্ত্রী আরো বলেন, ১৭ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর খুঁজে পাওয়া যাবে না মথাকে। এদের পায়ের নিচের মাটি সরে গেছে।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির সর্ববৃহৎ রাজনৈতিক দল। তা সত্বেও তিনি ট্রেনে, গাড়িতে করে যাতায়াত করছেন বেশিরভাগ সময়। কিন্তু নিজেদের গরীবের পার্টি বলে মথার নেতা গত তিন চারদিন ধরে নির্বাচনের প্রচারে যাচ্ছেন হেলিকপ্টারে চড়ে। এসবেই হচ্ছে গরীবের থেকে লুটের টাকা দিয়ে। হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, এখনো কোথা থেকে ফান্ডিং হচ্ছে সবটাই খবর রয়েছে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top