News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাছমারা বাজারে হিমঘর ও কৃষি শেডের দাবি অপূর্ণ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
Image

মাছমারা বাজারে হিমঘর ও কৃষি শেডের দাবি অপূর্ণ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

আগরতলা, ৯ এপ্রিল: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার মাছমারা বাজারে কৃষকদের দীর্ঘদিনের দাবি—হিমঘর ও কৃষি শেড নির্মাণ—এখনও বাস্তবায়িত হয়নি। ফলে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকার কৃষকরা।

অভিযোগ, নির্বাচনের আগে চারতল কেন্দ্রের বিধায়িকা তথা মন্ত্রী সান্তনা চাকমা এবং পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবানচন্দ্র দাস এই প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি বলে স্থানীয়দের দাবি।

বর্তমানে বাজার এলাকায় অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে কৃষি শেড। সেখানে শুধু সাইনবোর্ডই প্রকল্পের অস্তিত্বের জানান দিচ্ছে, কিন্তু কাজের অগ্রগতি নেই বললেই চলে। এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঊনকোটি জেলা কংগ্রেসের সহ-সভাপতি রিন্টু লাল দেব।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

।।।।।

Releated Posts

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top