News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধ্বংস প্রায় এডিসিকে ধ্বংসকারীদের হাত থেকে রক্ষা করতে হবে এখানের জনগণকেই: মানিক সরকার
Image

ধ্বংস প্রায় এডিসিকে ধ্বংসকারীদের হাত থেকে রক্ষা করতে হবে এখানের জনগণকেই: মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল:
ধ্বংস প্রায় এডিসিকে ধ্বংসকারীদের হাত থেকে রক্ষা করতে হবে, লুটপাটকারীদের হাত থেকে এডিসিকে রক্ষা করতে হবে। এডিসিকে রক্ষার দায়িত্ব এডিসির জনগণের। আগামী ১২ এপ্রিল সকলে জোটবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজেই প্রদান করবেন।বুধবার বেলা এগারোটায় গন্ডাছড়া মহকুমা সদরের উত্তর বাজারে মহকুমার দুইটি এডিসি আসনের দুই প্রার্থীর সমর্থনে আয়োজিত এক জনসভায় এই কথাগুলি বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

আগামী ১২ই এপ্রিল টিটিএএডিসি এলাকার সাধারণ নির্বাচন। ভোটের দিনক্ষন প্রায় দরজার কড়া নাড়ছে। সব কয়টি রাজনৈতিক দলই প্রচারে শেষ তুলির টান দিয়ে চলেছে। আসন্ন এডিসি নির্বাচনে ২৪-রাইমাভ্যালি এবং ৮-গঙ্গানগর -গন্ডাছড়া আসনে সিপিআইএম দলের মনোনীত দুই প্রার্থী যথাক্রমে সুমতিরঞ্জন চাকমা এবং ধঞ্চমনি রিয়াং -এর সমর্থনে গ্রাম এবং পাহাড়ে প্রচারে সিপিআইএম অনেকটাই এগিয়ে রয়েছে বলে খবর।উক্ত দুই প্রার্থীর সমর্থনে মহকুমার সিপিআইএম বিভাগীয় কমিটি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিতে গন্ডাছড়ায় আসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। যদিও সিপিআইএম দলের রাজ্য নেতৃত্ব মানিক সরকার মঙ্গলবারই গন্ডাছড়ায় পৌঁছান।

জানা গিয়েছে মঙ্গলবার রাতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ডাকবাংলোতে দফায় দফায় দলীয় সাংগঠনিক পর্যালোচনা সভায় মিলিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার সিপিআইএম গন্ডাছড়া বিভাগীয় কমিটির উদ্যোগে ৮-গঙ্গানগর -গন্ডাছড়া এবং ২৪-রাইমাভ্যালি আসনের দলীয় প্রার্থী ধঞ্চমনি রিয়াং এবং সুমতিরঞ্জন চাকমার সমর্থনে গন্ডাছড়া সদরের উত্তর বাজারে অনুষ্ঠিত হয় জনসভা।উপস্থিত ছিলেন দলীয় দুই প্রার্থী সহ প্রাক্তন বিধায়ক ললিতমোহন ত্রিপুরা, প্রাক্তন বিধানসভার সদস্য অঞ্জন দাস, নারী নেত্রী অর্চনা দাস, দশরানী ত্রিপুরা এবং বিভাগীয় সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা।

উক্ত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ওইদিন বেলা এগারোটায় সংশ্লিষ্ট সংগঠনের জাতিজনজাতি কর্মী সমর্থকদের একটি ৱ্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে জনসভাস্থলে এসে জমায়েত হয়। উক্ত জনসভায় দুই প্রার্থী সহ বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।

প্রধান বক্তার ভাষণ দিতে গিয়ে প্রত্যেক ভোটারকে আগামী ১২ই এপ্রিল জোটবদ্ধ ভাবে ভোট কেন্দ্রে গিয়ে পবিত্র ভোটদান করার জন্য ভোটারদের প্রতি আহ্বান রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার ভাষনে বলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ গঠন করা ঘরের মোয়া ছিল না। এডিসি গঠন করার মূল কারিগর ছিল রাজ্যের উপজাতি গণমুক্তি পরিষদ। উদ্দেশ্য ছিল রাজ্যের উপজাতি অংশের লোকজনদের আর্থ সামাজিক মানোন্নয়ন, নিজেদের গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন দাবী দাওয়া আদায় করা।

এডিসির জন্মলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত যাবতীয় ইতিহাস তুলে ধরেন মানিক সরকার। তিনি বলেন রাজ্যের আট বছরের শাসন ক্ষমতায় বিজেপি, এডিসির পাঁচ বছরের শাসন ক্ষমতায় তিপ্রামোথা দল। দুইটি দলকেই লুটেরা বাহিনীর দল বলে আখ্যায়িত করেন নেতৃত্ব মানিক সরকার। মানিক সরকার আরো বলেন ওই লুটেরা বাহিনীর হাতে আজ এডিসি ধ্বংস প্রায়। ওই ধ্বংসকারীদের হাত থেকে এডিসিকে রক্ষা করতে হবে। সেই দায়িত্ব আপনাদের। গন্ডাছড়া মহকুমার দুই আসনের দলীয় দুই প্রার্থী সুমতিরঞ্জন চাকমা এবং ধঞ্চমনি রিয়াংকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Releated Posts

ত্রিপুরা বিজনেস কনক্লেভে যোগ দিতে বৃহস্পতিবার আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিনিয়োগ ও শিল্পোন্নয়নে জোর

আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় শিল্প, বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনের সফরে রাজ্যে আসছেন…

ByByReshmi Debnath Jul 9, 2026

টানা বর্ষণে ত্রিপুরাজুড়ে বন্যা-ভূমিধসের তাণ্ডব: ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি, খোলা হয়েছে ২২টি ত্রাণ শিবির, আশ্রয়ে ২,৫৮৯ মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার একাধিক জেলায় বন্যা, ভূমিধস এবং ঝড়ে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে।…

ByByReshmi Debnath Jul 9, 2026

ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা…

ByByReshmi Debnath Jul 8, 2026

ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসায় উদ্যোগী সাংসদ বিপ্লব কুমার দেব, এইমস-এ এগিয়ে আনা হলো অ্যাপয়েন্টমেন্ট

আগরতলা, ৮ জুলাই: গুরুতর অসুস্থ ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মনশ্রীর বাবার…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top