News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অর্থের শক্তিতে এডিসি দখলের চেষ্টা, জনজাতির স্বার্থে আপস নয়: প্রদ্যোত
Image

অর্থের শক্তিতে এডিসি দখলের চেষ্টা, জনজাতির স্বার্থে আপস নয়: প্রদ্যোত

আগরতলা, ৮ এপ্রিল: অর্থের বিনিময়ে মুখ্যমন্ত্রী এডিসি দখল করার চেষ্টা করছেন। এমনকি, আগামী দিনে জনজাতিদের অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। খোয়াই চাম্পাহাওর এলাকায় নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বিরুদ্ধে সুর চড়িয়েছেন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি আশাবাদী এডিসি নির্বাচনে প্রায় ২৩ থেকে ২৪টি আসনে তিপরা মথা জয়ী হবে।

তিনি বলেন, আমি আমার মানুষের জন্য লড়াই করি। আগামী প্রজন্মের স্বার্থে কোনওদিন আপস করব না। একই সঙ্গে জনজাতিদের মধ্যে হিংসা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, নিজেদের মধ্যে সংঘাত বাড়লে তা একসময় তামাশায় পরিণত হবে এবং এতে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। ভোটকে সামনে রেখে কোনও প্ররোচনায় পা না দিয়ে সকলকে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি। কারণ, ১৭ এপ্রিল এডিসিতে পুনরায় ক্ষমতা দখল করবে মথা।

নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদী সুরে প্রদ্যোত দাবি করেন, প্রায় ২৩ থেকে ২৪টি আসনে তিপরা মথা জয়ী হবে বলে তাঁর অনুমান। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ঐক্যের বার্তা দিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও হিংসা থেকে দূরে থাকতে হবে। এই লড়াই শুধু রাজনীতির জন্য নয়, আমাদের সন্তানের অধিকার ও ভবিষ্যতের জন্য জোর দিয়ে মন্তব্য করেন তিনি।

Releated Posts

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে ৩ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ, ডিসেম্বরেই নিয়োগ প্রক্রিয়া শুরুর সম্ভাবনা

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। বিশ্বস্ত সূত্রের দাবি, আগামী…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিজেপি -মথার দ্বন্দ্ব আরও বাড়বে, ত্রিপুরায় ঘুরে দাঁড়াবে বাম: এম এ বেবি

আগরতলা, ২৫ আগস্ট: বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথার মধ্যে থাকা মতবিরোধ আগামী দিনে আরও প্রকট হয়ে উঠবে বলে…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

বিজেপি- মথার মতপার্থক্য স্বাভাবিক, শীঘ্রই ঐকমত্য হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথা (টিএমপি) মধ্যে আসন সমঝোতা…

ByByTaniya Chakraborty Aug 25, 2026
Scroll to Top