News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উড়িষ্যায় রেললাইনে কাটা পড়ে ত্রিপুরার যুবকের মৃত্যু, দেহ ফেরাতে সরকারি সহায়তা চাইলেন বাবা
Image

উড়িষ্যায় রেললাইনে কাটা পড়ে ত্রিপুরার যুবকের মৃত্যু, দেহ ফেরাতে সরকারি সহায়তা চাইলেন বাবা

আগরতলা, ৮ এপ্রিল: চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ত্রিপুরার এক যুবক। মৃতের নাম রমজান মিয়া (২০)। তার বাড়ি ত্রিপুরা রাজ্যের কাঞ্চনমালা এলাকায়। বুধবার ভোরে উড়িষ্যায় রেললাইনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে জীবিকার তাগিদে চেন্নাইয়ে কাজে গিয়েছিল রমজান। সেখান থেকে ট্রেনে করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। রেললাইনে দ্বিখণ্ডিত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়।

এই মর্মান্তিক ঘটনার খবর বুধবার সকালে বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা কাঞ্চনমালা এলাকায়। পরিবার-পরিজনসহ স্থানীয় বাসিন্দারা ভেঙে পড়েন। রমজানের বাবা সোনা মিয়া, যিনি একজন দিনমজুর, জানান তার পাঁচ পুত্র সন্তানের মধ্যে রমজান ছিল সবচেয়ে ছোট। সংসারের হাল ধরতে বাবার সঙ্গে সেও কাজে যোগ দিয়েছিল।

ছেলের আকস্মিক মৃত্যুর খবরে হতবাক হয়ে পড়েছেন সোনা মিয়া। তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যেন দ্রুত তার ছেলের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top