News Flash

  • Home
  • দেশ
  • মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভারতের কূটনীতিতে প্রশ্ন তুলল কংগ্রেস
Image

মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভারতের কূটনীতিতে প্রশ্ন তুলল কংগ্রেস

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সংঘাতে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষিতে কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ দাবি করেছেন, এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করেছে।

এক্স-এ পোস্ট করে রমেশ বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল একদিকে এবং ইরান অন্যদিকে—এই সংঘাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে বিশ্ব সতর্কতার সঙ্গে স্বাগত জানাবে।” তিনি উল্লেখ করেন, এই সংঘাতের সূত্রপাত ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নেতৃত্বের উপর টার্গেটেড হামলার পর।

ভারতের কূটনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র ইজরায়েল সফরের পরপরই এই উত্তেজনা শুরু হয়, যা ভারতের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি গাজায় ইজরায়েলের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী নীরব ছিলেন বলেও অভিযোগ তোলেন কংগ্রেস নেতা।

রমেশ আরও বলেন, যুদ্ধবিরতি প্রক্রিয়ায় পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা “মোদি সরকারের ব্যক্তিনির্ভর কূটনীতির জন্য বড় ধাক্কা।” তাঁর মতে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে বিচ্ছিন্ন করার যে নীতি, তা বর্তমান সরকারের আমলে সফল হয়নি।

তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর আমলের সঙ্গে তুলনা করে বলেন, মুম্বই সন্ত্রাসবাদী হামলার পর আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে ইউপিএ সরকার বেশি সফল হয়েছিল।

এছাড়াও, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হঠাৎ বন্ধ হওয়া নিয়েও প্রশ্ন তোলেন রমেশ। তিনি বলেন, কেন এই অভিযান হঠাৎ থামানো হল, সে বিষয়ে সরকার এখনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে তাঁর ভূমিকা ছিল। যদিও নয়াদিল্লি বরাবরই জানিয়েছে, এই প্রক্রিয়ায় কোনও তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না এবং ইসলামাবাদই সংঘর্ষবিরতির অনুরোধ করেছিল।

Releated Posts

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top