News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মস্তানি, গুন্ডামি করে ক্ষমতা ধরে রাখা যায় না, মথাকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Image

মস্তানি, গুন্ডামি করে ক্ষমতা ধরে রাখা যায় না, মথাকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৭ এপ্রিল: মস্তানি, গুন্ডাবাজি করে ক্ষমতায় থাকা যায় না। তিপ্রা মথাকে কড়া হুশিয়ারি দিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তিনি বলেন, মথা একদিকে শান্তির কথা বলে অন্যদিকে রাজনৈতিক সন্ত্রাস করে জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে। এইসব জনগণ কোন অবস্থাতেই মেনে নেবে না।

আজ তেলিয়ামুড়ায় দুস্কি এলাকায় মহারাণীপুর- তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী বিল্লো জমাতিয়া এবং মান্দাই-পুলিনপুর আসনের প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে আয়োজিত জনসভায় এই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, মথার মাথা নষ্ট হয়ে গেছে। আজকের কর্মসূচিতে যাবার সময়েও সন্ত্রাস করে লোকজনকে আটকে দিয়েছে মথা নামধারীরা। এমনকি গুলিও চলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক প্রচেষ্টার পর ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। কোন অবস্থাতেই এই শান্তি বিনষ্ট করতে দেয়া হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির জয় নিশ্চিত, মানুষকে ভয় দেখিয়ে কোন লাভ হবে না। জনগণের অ্যাকশন শুরু হলে পালিয়ে যাবারও সুযোগ পাবে না মথা। এই জনসভায় বিজেপি এসটি মোর্চার সর্বভারতীয় সভাপতি সমীর ওরাং,  জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Releated Posts

ত্রিপুরার সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, জারি শিক্ষা দপ্তরের নির্দেশ

আগরতলা, ৭ জুলাই: ত্রিপুরার সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’-এর পাশাপাশি জাতীয়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন বহাল রাখল গুজরাট হাইকোর্ট

আহমেদাবাদ, ৭ জুলাই: ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলায় বিশেষ আদালতের রায় বহাল রেখে ৩৮ জন দোষীর মৃত্যুদণ্ড…

ByBySandeep Biswas Jul 7, 2026

প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা বিপর্যস্ত, তেলিয়ামুড়ায় বিক্ষোভ-জাতীয় সড়ক অবরোধ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

তেলিয়ামুড়া, ৬ জুলাই: টানা তিন দিন ধরে প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা অচল থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Jul 7, 2026

ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক প্রখ্যাত শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শের চর্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সততা, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top