News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা, আগামী দিনে তারা  আর থাকবে না: মুখ্যমন্ত্রী
Image

এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা, আগামী দিনে তারা  আর থাকবে না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ এপ্রিল: এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে মথা। আগামী দিনে মথা আর থাকবে না। এডিসিতে এবার সরকার গড়বে বিজেপি। আজ অম্পিনগরে নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এদিন অম্পিনগরে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে জনসভা শেষ করে বিভিন্ন দল ত্যাগ করে ৪২৭ ভোটার  বিজেপি দলে যোগদান করেন।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন, বিজেপি কোন দলের উপর নির্ভরশীল না। তাই একাই ২৮টি আসনে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিভাজনের চেষ্টা করছে মথা। কিন্তু মানুষ তা গ্রহণ করছে না। আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে এডিসিতে সরকার গড়বে বিজেপি।

তিনি আরো বলেন, সরকার টাকা দিয়েছে এডিসি উন্নয়নের জন্য কিন্তু কোন কাজ হয়নি, হয়েছে লুটপাট। এখন এডিসিতে একটা স্বচ্ছ সরকার গঠন করার সময় এসেছে।এদিনের জনসভায় ৪২৭ জন ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

ত্রিপুরার সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, জারি শিক্ষা দপ্তরের নির্দেশ

আগরতলা, ৭ জুলাই: ত্রিপুরার সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’-এর পাশাপাশি জাতীয়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন বহাল রাখল গুজরাট হাইকোর্ট

আহমেদাবাদ, ৭ জুলাই: ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলায় বিশেষ আদালতের রায় বহাল রেখে ৩৮ জন দোষীর মৃত্যুদণ্ড…

ByBySandeep Biswas Jul 7, 2026

প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা বিপর্যস্ত, তেলিয়ামুড়ায় বিক্ষোভ-জাতীয় সড়ক অবরোধ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

তেলিয়ামুড়া, ৬ জুলাই: টানা তিন দিন ধরে প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা অচল থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Jul 7, 2026

ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক প্রখ্যাত শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শের চর্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সততা, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top