News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুমে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব ও পোস্টাল ব্যালট ভোটগ্রহণ শুরু
Image

সাব্রুমে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব ও পোস্টাল ব্যালট ভোটগ্রহণ শুরু

আগরতলা, ৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় মঙ্গলবার কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হচ্ছে। ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলী এবং ২৮ শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রকে ঘিরে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণও শুরু হয়েছে।

সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে কমিশনিংয়ের কাজ চলছে, যেখানে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও সরঞ্জামগুলি খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে সাব্রুম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে কর্মীদের পোস্টাল ব্যালটের ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

সমগ্র কার্যক্রমটি রিটার্নিং অফিসার তথা সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিতের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত নির্দেশিকা মেনেই প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে এবং কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর নেই।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন প্রক্রিয়ায় নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top