News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ডেলিভারি কর্মীদের আইনী সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি বিধায়ক বিরজিৎ-র
Image

ত্রিপুরায় ডেলিভারি কর্মীদের আইনী সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি বিধায়ক বিরজিৎ-র

আগরতলা, ৭ এপ্রিল: ত্রিপুরায় একের পর এক ডেলিভারি কর্মীদের উপর হামলা, হয়রানি ও মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি রাজ্যে ডেলিভারি কর্মীদের আইনি সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ধর্মনগরে এক তরুণ ডেলিভারি কর্মীর মৃত্যু, নারায়ণপুরে আরেক কর্মীর উপর হামলা এবং আগরতলায় এক ডেলিভারি কর্মীকে পিটিয়ে হত্যার মতো ঘটনাগুলি গোটা রাজ্যকে নাড়া দিয়েছে। এই ঘটনাগুলির ফলে বহু পরিবার শোকস্তব্ধ এবং তরুণ কর্মীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, এই কর্মীরা প্রতিদিন জনবহুল এলাকায় কাজ করেন এবং নানা চাপ ও ঝুঁকির মধ্যে দিয়ে তাদের দায়িত্ব পালন করেন। কাজের সময় এ ধরনের ঘটনা শুধুমাত্র দুর্ঘটনা হিসেবে দেখা যায় না, বরং এটি সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের প্রশ্ন তোলে।

বিরাজিত সিনহার বক্তব্য অনুযায়ী, ডেলিভারি কর্মীদের জন্য সড়কই তাদের কর্মক্ষেত্র হলেও এই পেশার কোনো স্বীকৃতি, নিরাপত্তা নীতি বা আইনি সুরক্ষা নেই। ফলে তারা প্রায়ই হিংসা, হয়রানি ও অন্যায় আচরণের শিকার হন। তিনি আরও বলেন, বারবার এমন ঘটনা ঘটায় এটি স্পষ্ট যে, শুধু আইন-শৃঙ্খলার সমস্যা নয়, বরং ডেলিভারি কর্মীদের জন্য নির্দিষ্ট নীতি ও আইনি কাঠামোর অভাব রয়েছে। অথচ এই কর্মীরাই প্রতিদিন মানুষের বাড়িতে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

এই পরিস্থিতিতে তিনি সরকারের কাছে
শ্রম দফতর, স্বরাষ্ট্র দফতর, আইন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং ডেলিভারি কর্মীদের প্রতিনিধিদের নিয়ে দ্রুত একটি রাজ্যস্তরের কমিটি গঠন, ডেলিভারি কর্মীদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠন করে দুর্ঘটনা বিমা, জরুরি ক্ষতিপূরণ, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, ডেলিভারি কর্মীদের কর্মক্ষেত্র হিসেবে জনসাধারণের রাস্তার স্বীকৃতি প্রদান এবং তাদের নিরাপত্তায় প্রশাসনিক দায়িত্ব নিশ্চিত করা, হামলা বা মৃত্যুর ঘটনাগুলিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top