News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা
Image

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ, বুকিং করার পরও নির্ধারিত সময়ে সিলিন্ডার পাচ্ছেন না বহু গ্রাহক। অথচ অন্যদিকে কিছু ক্ষেত্রে মর্জিমাফিকভাবে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ম মেনে অনলাইনে বা ফোনে বুকিং করার পরও অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। বারবার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও সঠিক কোনও উত্তর পাচ্ছেন না বলে অভিযোগ। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

একাধিক গ্রাহকের অভিযোগ, পরিচিত বা প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে দ্রুত সিলিন্ডার পৌঁছে দেওয়া হলেও সাধারণ গ্রাহকদের বেলায় তা হচ্ছে না। এতে ক্ষোভ ক্রমশ বাড়ছে এলাকায়।

এ বিষয়ে এক গ্রাহক বলেন, বুকিং করার পর ১০-১২ দিন হয়ে গেল, এখনও সিলিন্ডার পাইনি। অথচ পাশের বাড়িতে দুই দিনের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। এটা সম্পূর্ণ অন্যায়।

এই ঘটনায় ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

Releated Posts

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top