News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিটিএএডিসি নির্বাচন ঘিরে উত্তেজনা, হিংসার অভিযোগে উদ্বেগ মুখ্য সচেতকের
Image

টিটিএএডিসি নির্বাচন ঘিরে উত্তেজনা, হিংসার অভিযোগে উদ্বেগ মুখ্য সচেতকের

তেলিয়ামুড়া, ৬ এপ্রিল: গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের উপরই নির্ভর করে সুস্থ রাজনৈতিক পরিবেশ। তবে আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা, পাশাপাশি গাড়ি ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।

সোমবার ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত জনসংযোগ ও ডোর-টু-ডোর প্রচারে অংশ নেন তিনি। ১১ মহারানী–তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে রাঙ্খলপাড়া বুধরাই এলাকায় অনুষ্ঠিত এই প্রচারে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-নেত্রী ও কর্মী-সমর্থকরা।

প্রচারের সময় এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন কল্যাণী সাহা রায়। প্রার্থী বিল্লু জমাতিয়াকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁর পক্ষে সমর্থন চান। স্থানীয় উন্নয়ন, বিশেষ করে যুব সমাজের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিল্লু জমাতিয়াকে জয়ী করার আহ্বান জানান তিনি।

এদিন এক সাক্ষাৎকারে মুখ্য সচেতক বলেন, “ভোটের আগে এ ধরনের সন্ত্রাসমূলক কার্যকলাপ সম্পূর্ণ সংবিধান বিরোধী। যে সমস্ত রাজনৈতিক শক্তি এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত, তাদের জনসমর্থন কমে যাওয়ার ফলেই এই হিংসার আশ্রয় নিতে হচ্ছে।”

তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে প্রতিটি রাজনৈতিক দলের উচিত শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top