News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডেমছড়া-কাচুছড়া এডিসি কেন্দ্রে তিপ্রা মথার প্রচার জোরদার, যোগদান ৫ পরিবার
Image

ডেমছড়া-কাচুছড়া এডিসি কেন্দ্রে তিপ্রা মথার প্রচার জোরদার, যোগদান ৫ পরিবার

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথার প্রার্থী ধীরেন্দ্র দেববর্মাকে জয়ী করতে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিধায়ক পল ডাংশু। নিজের বিধানসভা এলাকার বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার পাশাপাশি তিনি এককভাবেও বিভিন্ন এলাকায় জনসংযোগ বাড়াচ্ছেন।

এরই অংশ হিসেবে ডেমছড়া-কাচুছড়া এডিসি কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ধুমাচেরা ভিসির মাধন মোহন পাড়া এলাকায় একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পল ডাংশুসহ দলীয় নেতৃত্ব।

এদিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট ৫টি পরিবারের ১৫ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।
সভায় বক্তারা বলেন, তিপ্রাসা জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে তিপ্রা মথা কাজ করে চলেছে এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। দলীয় নেতৃত্বের দাবি, এ ধরনের যোগদান কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে এবং এতে তিপ্রা মথার সংগঠন আরও শক্তিশালী হবে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top