News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় কম্পিউটার ল্যাব ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্তের দাবি
Image

বিলোনিয়ায় কম্পিউটার ল্যাব ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্তের দাবি

বিলোনিয়া, ৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় কম্পিউটার ল্যাবের নতুন ভবন নির্মাণকে ঘিরে নিম্নমানের কাজের গুরুতর অভিযোগ উঠেছে। ভারত চন্দ্র নগর ব্লকের অধীন সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নির্মীয়মাণ এই ভবন নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে। ফলে ভবনটির স্থায়িত্ব নিয়েই বড় প্রশ্ন উঠেছে এলাকায়।

স্থানীয়দের দাবি, কাজের গুণগত মান অত্যন্ত খারাপ এবং বিষয়টি নজরে আসার পরও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কার্যত নীরব। অভিযোগের তীর উঠেছে ভারত চন্দ্র নগর ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার বিনয় বনিকের দিকেও। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা গেলে কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গেছে।

এদিকে, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছানোর পর নড়েচড়ে বসেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকরা। তবুও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সরকারি অর্থের অপচয় রুখতে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। পাশাপাশি, দায়ী ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top