News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে : প্রদ্যোত
Image

জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে : প্রদ্যোত

আগরতলা, ৬ এপ্রিল : জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে। এই ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে। এডিসি নির্বাচনের মুখে পাহাড়ি এলাকায় একাধিক হিংসাত্মক ঘটনার খবর সামনে আসতেই জনজাতিদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে শান্তির বার্তা দিলেন৷ তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি স্পষ্টভাবে আহ্বান জানিয়েছেন, নিজেদের মধ্যে হিংসা ও মারামারি থেকে বিরত থাকতে।

সামাজিক মাধ্যমে প্রদ্যোত কিশোর বলেন, সত্যিই যদি নিজেদের সমাজকে ভালোবাসেন, তাহলে আইন নিজেদের হাতে তুলে নেওয়া উচিত নয়। তাঁর মতে, নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর আসে কিন্তু সাময়িক উত্তেজনায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লে জনজাতি সমাজে বিভাজন তৈরি হবে। এর ফলে সমাজের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে এবং তা অন্যদের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়াবে।

এদিম তিনি আরও বলেন, জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে। এই ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে। তাঁর মতে, ভোটকে সামনে রেখে কোনও প্ররোচনায় পা না দিয়ে সবাইকে সংযম বজায় রাখতে হবে।

তাঁর বার্তা, নির্বাচনের বাকি কয়েকটি দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ভোটের দিন যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top