News Flash

  • Home
  • Uncategorized
  • ফিল্মি কায়দায় উদয়পুরে ১০ম শ্রেণীর ছাত্রী অপহরণ
Image

ফিল্মি কায়দায় উদয়পুরে ১০ম শ্রেণীর ছাত্রী অপহরণ

kidnapনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ সুকল থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে অপরহরণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের রাধাকিশোরপুর ড্রপ গেইট এলাকায়৷ পুলিশে জানানো হলেও খবর লেখা পর্যন্ত অপহৃতা ঐ ছাত্রীকে উদ্ধার করতে সফল হয়নি পুলিশ৷ এদিকে, অপহরণকারীর নামধাম জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযুক্তেরও কোন হদিশ নেই৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, সুকল থেকে বাড়ি ফিরছিল দশম শ্রেণীর ঐ ছাত্রী৷ বাড়ি ফেরার পথে আর কে পুর থানার অধীন রাধাকিশোরপুর ড্রপ গেইট এলাকায় ঐ ছাত্রীকে আটক করে মারুতী ভ্যানে তুলে ফিল্মী কায়দায় পালিয়ে যায় এক যুবক৷ দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও ছাত্রীটি বাড়িতে না পৌঁছায় উদ্বিগ্ণ অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজ খবর করে তার কোন হদিশ পায়নি৷ পরবর্তী সময়ে অভিভাবকরা জানতে পারেন যে তেলিয়ামুড়ার মহারাণীপুর এলাকার জীবন সরকারের ছেলে তপন সরকার ছাত্রীটিকে ভ্যানে তুলে নিয়ে গিয়েছে৷ এই ব্যাপারে অভিভাবকরা আর কে পুর থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ৩/১৭৷ মামলাটি হয়েছে ইউএস ৩৬৪ আইপিসি অনুযায়ী৷ মামলা নিয়ে গোটা বিষয়টি তেলিয়ামুড়া থানার পুলিশকে জানিয়েছে আর কে পুর থানার পুলিশ৷ তেলিয়ামুড়া থানার পুলিশ মহারাণীপুরস্থিত তপন সরকারের বাড়িতে খোঁজ নিয়েছে৷ সেখানেও ঐ ছাত্রী ও অপহরণকারীর কোন হদিশ পাওয়া যায়নি৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অন্য একটি সূত্রে জানা গিয়েছে প্রণয়ের সূত্র ধরে ঐ সুকলছাত্রীকে অপহরণ করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top