News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
Image

ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা, ৬ এপ্রিল: যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টি-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সাংগঠনিক আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, সর্বভারতীয় জনজাতি মোর্চার সভাপতি সমীর উরাঁও, দলের সর্বভারতীয় সাধারণ সভানেত্রী লতা হোসেনডি এবং আগরতলার মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন রাজীব ভট্টাচার্য বলেন, ১৯৮০ সালের ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টি-র প্রতিষ্ঠা হয়েছিল। যার নেতৃত্বে ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ ছয়জনের একটি প্রতিষ্ঠাতা দল।

তিনি আরও বলেন, নেশন ফার্স্ট এই ভাবনাকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা, উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা এবং মানুষের আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমরা একসাথে এগিয়ে চলেছি।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top