News Flash

Image

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার সরকার গড়বে বিজেপি।

আজ ধলাই জেলার জহরনগরে আয়োজিত নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও জনগণের মধ্যে ব্যাপক উসাহ পরিলক্ষিত হয়। বৃষ্টিকে উপেক্ষা করেও বিপুল সংখ্যক জনজাতি মানুষ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথা শোনেন।

বিজেপি মানেই উন্নয়ন। জনজাতিদের সম্মান দিয়েছে বিজেপি সরকার। এডিসিতে বিজেপি সরকার গড়লে ভ্রষ্টাচার শেষ করে সেই টাকা দিয়ে জনগণের সেবায় কাজ করা হবে- এই বার্তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

কুলাই চাম্পাহাওর কেন্দ্রের প্রার্থী বিমল দেববর্মার সমর্থনে আয়োজিত এই সমাবেশে সম্পূর্ণ ভয়মুক্ত থেকে আগামী ১২ই এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করার আহ্বান রাখেন তিনি।

Releated Posts

সরকারি পাঠ্যপুস্তক চুরির চেষ্টা ব্যর্থ, নৈশপ্রহরীর হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা করতে গিয়ে নৈশপ্রহরীর…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

ত্রিপুরার সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, জারি শিক্ষা দপ্তরের নির্দেশ

আগরতলা, ৭ জুলাই: ত্রিপুরার সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’-এর পাশাপাশি জাতীয়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন বহাল রাখল গুজরাট হাইকোর্ট

আহমেদাবাদ, ৭ জুলাই: ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলায় বিশেষ আদালতের রায় বহাল রেখে ৩৮ জন দোষীর মৃত্যুদণ্ড…

ByBySandeep Biswas Jul 7, 2026

প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা বিপর্যস্ত, তেলিয়ামুড়ায় বিক্ষোভ-জাতীয় সড়ক অবরোধ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

তেলিয়ামুড়া, ৬ জুলাই: টানা তিন দিন ধরে প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা অচল থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top