News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৬ পুলিশ কর্মী
Image

চড়িলামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৬ পুলিশ কর্মী

আগরতলা, ৪ এপ্রিল: কর্তব্যরত অবস্থায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৬ জন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটে চড়িলামের পরিমল চৌমুহনী এলাকায়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, দুর্ঘটনার পর আহত পুলিশ কর্মীদের দ্রুত উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

____

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top