News Flash

  • Home
  • দিনের খবর
  • টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা
Image

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই পুলিনপুর নির্বাচনক্ষেত্রে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে কল্যাণপুর এলাকায় অনুষ্ঠিত হল পদযাত্রা ও বাজার সভা।

কল্যাণপুরের বৈরাগী পাড়া থেকে গগন চৌধুরীপাড়া হয়ে ইয়াকরাই বাজার পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় স্থানীয় মানুষের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যায়। পরবর্তীতে ইয়াকরাই বাজারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রার্থী বিকাশ দেববর্মা, প্রদেশ কংগ্রেসের সম্পাদক কার্তিক দেবনাথ, মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী সবিতা জমাতিয়া এবং যুব নেতা বিশাল দেববর্মা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে কার্তিক দেবনাথ বিজেপি ও তিপ্রা মথার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই দুই দলের “ছলচাতুরি” এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। তাঁর দাবি, রাজ্যের বর্তমান সরকার ও তিপ্রা মথার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা কেউই উপজাতি জনগণের প্রকৃত কল্যাণ চায় না।

তিনি আরও বলেন, অতীতে ক্ষমতায় থাকার সময় উপজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের কোনও দৃশ্যমান চিহ্ন নেই। উন্নয়নের নামে বরাদ্দ অর্থ লুটপাট হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর মতে, এবারের নির্বাচনে জনগণ এই বিষয়গুলি বুঝতে পেরেছে বলেই রাজনৈতিক দলগুলি আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, যা “লোক দেখানো” বলেও তিনি উল্লেখ করেন।

সভা থেকে তিনি টিটিএএডিসি এলাকায় একটি স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

সব মিলিয়ে, মান্দাই পুলিনপুর এলাকায় এই পদযাত্রা ও সভা ঘিরে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন

জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jun 9, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস

লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…

ByByNews Desk Jun 9, 2026

২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ

মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…

ByByNews Desk Jun 9, 2026

জনগণনার প্রস্তুতিতে তামিলনাড়ু, ১.৪০ লক্ষ গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে

চেন্নাই, ৯ জুন (আইএএনএস): দেশব্যাপী জনগণনা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তামিলনাড়ু সরকার। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top