News Flash

  • Home
  • দিনের খবর
  • গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
Image

গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান-২ এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল প্রায় সাড়ে ৯টার দিকে তিনি কেন্দ্রে প্রবেশ করেন এবং ভোটদান শেষে প্রায় ৯টা ৪৫ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। জুবাইদা রহমান ও জাইমাও একই কেন্দ্রে ভোট দেন। জাইমার এটি প্রথম ভোটদান।

তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি ওই আসনের অন্তর্ভুক্ত। পাশাপাশি তিনি বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটদান শেষে সাংবাদিকদের তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ যদি বাধাহীনভাবে ভোট দিতে পারেন, তবে যেকোনও ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। তিনি জানান, সারাদেশ থেকে এখনও পূর্ণাঙ্গ তথ্য পাননি। তবে গত রাতে কয়েকটি স্থান থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছেন, যা কাম্য নয়।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলো খুব কার্যকরভাবে মোকাবিলা করেছে, যা ভোর পর্যন্ত টেলিভিশনের পর্দায় আমরা দেখেছি।

দলের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, ইনশাআল্লাহ, আমি আশাবাদী, দৃঢ়ভাবে আশাবাদী। আমরা জয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

ভোটকেন্দ্রে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুস সালাম এবং অধ্যাপক ফারহাদ হালিম ডোনারসহ দলীয় নেতাকর্মীরা।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top